শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২

পিসি খবরদারী বা নজরদারি–১ কিলোবাইটও আপনার চোখ এড়াতে পারবে না

আমরা অনেক Utility সফটওয়্যার ব্যবহার করেছি । Utility সফট সবই উপকারী । তবে সব গুলো কার্যকারী নয় । কিন্তু আমি এখন যে সফট টি শেয়ার করব এটা খুব…… কার্যকারী ।
এই সফট টি আপনার পিসি কে সত্যিকার ভাবেই clean রাখবে । আপনার Junk ফাইল গুলো খুজে বের করবে আর Fight করবে । সাথে রয়েছে Powerful Privacy Cleaner. এতে রয়েছে Quick care নামের একটি অপশন । যা আপনার পিসি ডাক্তার হিসেবেই কাজ করতে সক্ষম । এছাড়াও রয়েছে system booster যা আপনার পিসি এর গতি বাড়াবে ।
এত সময় যা যা আলোচনা করলাম, এগুলো আসলে আমার আলোচনার বিষয় নয় । তাহলে মূল কথায় আসি ।
এই সফটটার সাথে রয়েছে অসাধারণ একটি Traffic Monitor । অর্থাৎ এটি আপনার Internet এর সম্পূর্ণ এবং পাই টু পাই খবর রাখবে । আপনি কতটুকু নেট খরচ করেছেন শুধু তাই নয় । কোন সফট কতটুকু নেট ব্যবহার করেছে, করছে তাও আপনি জানতে পারবেন ।
আপনি ইচ্ছা করলে যে কোন সফট এর নেট ব্যবহার FIXED করেও দিতে পারেন । ইন্টারনেট এখন থাকবে আপনার হাতের মুঠ এ । ১ কেবি ও আপনাকে ফাঁকি দিতে পারবে না । আপলোড – ডাউনলোড সব ই আপনি দেকতে পারবেন ।
আমি আগে নেট ব্যবহার নিয়ন্ত্রন এ রাখার জন্য অন্য সফট ব্যবহার করেছি, কিন্তু এটার চাইতে Powerful সফট আমি দেখি নাই । তাসারা অন্য সফট গুলোতে Registration এর ঝামেলা থাকে । কিন্তু এটি ১০০% Freeware ।
এটি সবসময় আপনার নেট স্পীড আর পিসি Performance স্ক্রীন এ দেখাবে ।
লিমিটেড কিংবা আন-লিমিটেড ইউজার, সবার জন্যই এই Traffic Monitor টি খুব ই উপকারী হবে বলে আশা করি ।
মূল সফট টা ডাউনলোড করে Traffic Monitor এ ক্লিক করে Traffic Monitor ইন্সটল করে নিবেন ।
pc-towfiq.jpgpc-towfiq.jpgpc-towfiq.jpg
মাত্র ৫ মেগা এর সফট টা এখান থেকে ডাউনলোড করুন- http://www.mediafire.com/?955k6z9rdnebg7r

সর্বোচ্চ প্রযুক্তির বাহাদুরি, এবার মস্তিস্ক থেকে তথ্য চুরি !!! (তথ্য চুরি করতে মানব ব্রেইন হ্যাকিং

ইন্টারনেট এ বিভিন্ন সাইট থেকে তথ্য চুরির ঘটনা আমরা অনেক শুনেছি, কিন্তু মস্তিস্ক থেকে তথ্য চুরির ঘটনা বিশ্বে এবারই প্রথম।  সার্ভার এর গুরুত্বপূর্ণ তথ্য, সাইট এর কন্টেন্ট, বেঙ্ক এর গোপন তথ্য, পিন নাম্বার, একাউন্ট আইডি ইত্যাদি সুরক্ষিত রাখার জন্য  নিরাপত্তা জাল তৈরির কমতি থাকেনা কোনোক্ষেত্রেই । তবুও হেকিং এর ঘটনা প্রতিনিয়ত ঘটছেই ।  তথ্য সুরক্ষিত রাখার জন্য সর্বোচ্চ নিরাপত্তা বেবস্থা  জোরদার করার পরও যদি তথ্য চুরি হয়, তবে বিষয়টি অবাক হবার মতই ।  কিন্তু না,  অবিশ্বাস্য মনে হলে বিষয়টি সত্যি ।   এখন মানব মস্তিষ্কও  হ্যাক করা সম্ভব !  শুধু তাই নয়, যে কোনো ব্যক্তির ব্রেইন হ্যাক করে  তার ব্যক্তিগত গোপন সব তথ্য চুরি করা সম্ভব ।  মানুষের মস্তিষ্ক হ্যাক করে গোপন তথ্য চুরি করা যে সম্ভব, সম্প্রতি তার প্রমাণ দিয়েছে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানী ও গবেষকরা । আর এ কাজে  বিজ্ঞানী ও গবেষকরা ব্যবহার করেছেন স্বল্পমূল্যের ইমোটিভ ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা ইমোটিভ বিসিআই।

বিজ্ঞানীদের গবেষণায় সহযোগিতা করেন একাধিক স্বেচ্ছাসেবক এবং ওই স্বেচ্ছাসেবকদের কয়েকজনকে ইমোটিভ বিসিআই হেডসেট পরিয়ে কম্পিউটারের সামনে বসিয়ে দেন বিজ্ঞানীরা।  এরপর মস্তিষ্কের পি৩০০ সিগন্যাল অনুসরণ করে সংগ্রহ করেন স্বেচ্ছাসেবকদের বিভিন্ন ব্যক্তিগত গোপন সকল  তথ্য ।
ইমোটিভ বিসিআই ব্যবহার করে স্বেচ্ছাসেবকদের মস্তিষ্ক থেকে সংগ্রহ করা ডেটা থেকে খুব সহজেই তাদের ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট এবং কার্ড পিন নম্বর খুঁজে বের করে ফেলেন  বিজ্ঞানী ও গবেষকরা।
বিজ্ঞানী ও গবেষকরা  আশংকা করছেন এই প্রযুক্তি ব্যবহার করে আগামীতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর হ্যাকিং চালাতে পারে নানা অশুভ শক্তি ।  সর্বোচ্চ প্রযুক্তির  মাধ্যমে  মস্তিষ্ক থেকে তথ্য চুরির এ অসাধারণ কাজটি এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা এবং নজিরবিহীন মাইলফলক ।

মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১২

ইন্টারনেট ব্রাউজ করুন নিরাপদে

আমরা অনেকেই ইন্টারনেট এ নানা জিনিস ব্রাউজ করি।নানা জিনিস Download করি।কিন্তু সবগুলো Download Link কি নিরাপদ?তাই,আপ্নাদের জন্য নিয়ে এলাম দারুন একটি Software……নাম হচ্ছে WOT(Web Of Trust).এটি Install করার পরে আপনার Browser এর ডান দিকে কোণায় আপনি Green,Yellow বা Red রঙের একটি বৃত্ত দেখবেন।Green Circle এর অর্থ সাইট টি পুরোপুরি নিরাপদ।Yellow Circle এর অর্থ হচ্ছে সাইট টি মোটামোটি নিরাপদ এবং,Red Circle এর অর্থ  সাইট টি একটুও নিরাপদ নয়।নিচে বিভিন্ন Browser এর জন্য Softwareটির Download Link দেয়া হল…
সবগুলো Browser এর জন্য W.O.T পাবেন এই সাইট এ :http://www.mywot.com/en/download       :)4856340737 a24d66a547 z ইন্টারনেট ব্রাউজ করুন নিরাপদে

ষ্টিভ জবসের ১০টি অবাক সত্য

১. তিনি এলএসডি ড্রাগ নিয়েছিলেন: তিনি বার বার নিশ্চিত করে বলেন যে, আমি জীবনে যে দুই তিনটি গুরুত্বপূর্ণ জিনিস করেছি, এটা হলো তাদের একটি। তিনি এলএসডি (LSD – lysergic acid diethylamide) ড্রাগটি নিয়েছিলেন। এটা একটি সাংঘাতিক ড্রাগ যার মাধ্যমে আপনার মুড পরিবর্তন হতে পারে। এটা নেয়ার পর, একজনের মুড খুব তাড়াতাড়ি বিভিন্ন স্তরে চলে যেতে পারে। এবং এটা পুরোটাই আন-প্রেডিকট্যাবল – কেউ বলতে পারবে না এই ড্রাগ নিলে ঠিক কী ঘটবে। তার ইমোশন এক স্তর থেকে ভিন্ন স্তরে উঠানামা করবে। এবং এটা দিয়ে হেলুসিনেশন হতে পারে।
২. তিনি জোয়ান বায়েসের সাথে ডেট করেন: ষ্টিভ তার বয়সের দ্বিতীয় দশকে ফোক গায়িকা জোয়ান বায়েসের সাথে ডেট করেন।
৩. তিনি ভেজিটেরিয়ান ছিলেন: ষ্টিভ জবস পশু শিকারে বিশ্বাস করতেন না; এবং তাই তিনি ভেজিটেরিয়ান খাবার গ্রহন করতেন।
৪. তিনি পিক্সার ষ্টুডিওকে বাঁচিয়েছিলেন: পিক্সার ষ্টুডিও প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। ষ্টিভ ১৯৮৬ সালে জর্জ লুকাসের কাছ থেকে ৫ মিলিয়ন ডলার দিয়ে পিক্সার কিনে নেন। এবং পিক্সার থেকে “টয় ষ্টোরি” নামের বিখ্যাত এনিমেটেড সিনেমা বানিয়ে চরম সফলতা নিয়ে আসেন।
৫. তিনি ডিজনীর সবচে বড় শেয়ার হোল্ডার ছিলেন: ২০০৬ সালে ডিজনী যখন পিক্সারকে কিনে নেয়, তখন ষ্টিভ ডিজনীর বোর্ডে চলে আসেন। এবং তিনিই ছিলেন এককভাবে সবচে বড় শেয়ারের মালিক।
৬. অস্টম শ্রণীতে পড়ার সময় এইচ.পি-তে তিনি ইন্টার্ণ করার অফার পান: ষ্টিভ অষ্টম শ্রেণীতে পড়ার সময় তিনি একটি ফ্রিকোয়েন্সি কাউন্টার এসেম্বলী করছিলেন। এটা তাকে করতে দিয়েছিল বিখ্যাত কমপিউটার কম্পানী এইচ.পি। ষ্টিভ জবস একদিন এইচ-পি’র কো-ফাউন্ডার উইলিয়াম হিউলেটকে টেলিফোন করে বলেন যে, ওখানে একটা পার্টসের অভাব রয়েছে। হিউলেট তার সাথে ২০ মিনিট কথা বলেন। এবং পরের দিন এক ব্যাগ ভর্তি পার্টস পাঠিয়ে দেন। আর জবসকে পরের গ্রীষ্মে ইন্টার্ণ করার অফার দেন।
৭. তিনি এবং ষ্টিভ ওজনিয়াক প্রথমে “ব্লু বক্স” বিক্রি করা শুরু করেন: দুই বন্ধু মিলে প্রথমে যে জিনিসটি তৈরী করেন সেটা হলো একটা ব্লু বক্স। এই ব্লু বক্সেটির কাজ ছিল টেলিফোনকে বোকা বানিয়ে বিনা মূল্য পৃথিবীর যেকোন স্থানে কথা বলা যেত। এটা যদিও আইনসিদ্ধ ছিল না, কিন্তু মানুষ এটা পছন্দ করেছিল। এটা করে তারা ৬ হাজার ডলারের মতো যোগাঢ় করেছিল।
৮. তিনি উদ্বাস্তু ছিলেন: ২০০৫ সালে ষ্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের বলেছিলেন, আমার ডর্ম ছিল না। তাই আমি বন্ধুদের রুমের সামনে বারান্দায় ঘুমাতাম। আমি কোকের বোতল যোগাঢ় করতাম যা ফেরত দিলে ৫ সেন্টস করে পাওয়া যেতো, যা দিয়ে আমি খাবার কিনতাম। আর সপ্তাহে একবার ভালো খাবারের জন্য প্রতি রবিবার আমি সাত মাইল হেটে শহরের আরেক প্রান্তে হরে কৃষ্ণ মন্দিরে যেতাম।
৯. তিনি অ্যাপল ষ্টোরের ভতের কাঁচের সিড়িটি প্যাটেন্ট করেন: ‌অ্যাপলের কয়েক হাজার প্যাটেন্ট রয়েছে। তার ভেতর ৩১৭টিতে তার নাম রয়েছে। এমন কি তিনি অ্যাপল ষ্টোরের ভেতর যে কাঁচের সিড়িটা রয়েছে, সেটার ডিজাইনও প্যাটেন্ট করে রাখেন।
১০. তিনি দীর্ঘদিন লাইসেন্স প্লেট ছাড়া গাড়ি চালান: ষ্টিভ জবের ২০০৭ সাল মডেলের মার্সিডিস বেঞ্চ এসএল-৫৫ গাড়ি ছিল। তিনি সেই গাড়িটি কয়েক বছর কোনও রকম লাইসেন্স প্লেট ছাড়াই চালান।

blogging-contest রিপেয়ার করে নিন সব ধরনের উইন্ডোজ !

►►► Fix Registry Errors
►►► Fix file permissions
►►► Repair WMI
►►► Repair Windows Firewall
►►►Repair Internet Explorer
►►► Repair MDAC and MS Jet
►►► Hosts File Repair
►►► Removal of restrictions established by the virus
►►► Repairing icon
►►► Repair Winsock and DNS Cache
►►► Delete temporary files
►►► Fix My Settings Proxy
►►►Fix Windows Updates
and much more

উইন্ডোজ নিম্নলিখিতগুলো  মেরামত করতে পারে:-

Reset Registry Permissions
Reset File Permissions
Register System Files
Repair WMI
Repair Windows Firewall
Repair Internet Explorer
Repair MDAC & MS Jet
Repair Hosts File
Remove Policies Set By Infections
Repair Icons
Repair Winsock & DNS Cache
Remove Temp Files
Repair Proxy Settings
Unhide Non System Files
Repair Windows Updates
and more …

তাহলে নিচের দেয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন উইন্ডোজ রিপেয়ার সিস্টেমটি।

মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করে নিন এখানে ক্লিক করে।

অথবা

জাম্বু থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

পেন ড্রাইভের এর ভাইরাস? পেন ড্রাইভের এর যত সমস্যার সমাধান।

autorun.inf ফাইল সকল হার্ডড্রাইভ এবং পেন ড্রাইভ থেকে সরাতে পিসিকে সেফ মোডে রিবুট করুন।
start>run এ ক্লিক করুন।টাইপ বক্সে cmd লিখে এন্টার চাপুন।এবার কমান্ড কনসোলে গিএ লিখুন del /a:h /f c:\autorun.*
প্রতিটি হার্ড্ডিস্কের জন্য একই পদক্ষেপ শুধু প্রয়োজনীয় হার্ড্ডিস্কের অক্ষর “c” এর সাথে বদল করুন। wink
‘open with’ জনিত সমস্যার সমাধান
ডেস্কটপের মাই কম্পিউটারে ডাবল ক্লিক করেন।এবার টুলে যান এবং ফোল্ডার অপশনস নির্বাচন করে ভিউতে যান সেখানে Show Hidden files and folders এবং আনচেক করেন Hide Extension and
Hide protected operating system file.ওকে ক্লিক করেন।
এখন টাস্কম্যানেজার খুলুন (ctrl-shift-esc) সেখান থেকে প্রসেস নির্বাচন করুন এবং খুজুন wscript.exe পেলে প্রসেসটি বন্ধ করুন।
এখন যান Start -> Search খোজ করুন “autorun.inf”.
যেসব ফাইলে MS32DLL.dll.vbs লেখা আছে তা ডিলিট করুন
SHIFT + DELETE চেপে. একই সাথে সিস্টেম থেকেও ডিলিট করুন।
(C:\WINDOWS\ MS32DLL.dll.vbs)
এবার রেজিস্ট্রি এডিটরে যান Start -> Run -> Regedit এন্টার চাপুন।
নির্বাচন করুনHKEY_LOCAL_MACHINE –> Software –>Microsoft –>Windows –> Current Version –> Run.
খুজুন “MS32DLL” এবং ডিলিট করুন।
এবার নির্বাচন করুন HKEY_CURRENT_USER –> Software –> Microsoft –> Internet Explorer –> Main.
এখনে একটা উইন্ডো পাবেন “Hacked by Godzilla” লেখা সেটা ডিলিট করুন।
রেজিস্ট্রি এডিটর বন্ধ করুন।
যান Start –> Run -> gpedit.msc এন্টার চাপুন।. চালু হবে“Group Policy”.
নির্বাচন করুন User Configuration –> Administrative Templates –> System –> ডাবল ক্লিক করুন “Turn off Auto play” .উইন্ডোতে নির্বাচন করুন
“Enabled” এবং “All drives”. এখন Group Policy বন্ধ করুন।
এখন যান Start –> Run -> msconfig -> Startup.
খুজুম MS32DLL, পছন্দ করুন Enable All, এবং আনচেক করুন “MS32DLL” ক্লিক এপ্লাই এবং ওকে।
“System Configuration Utility” থেকে বের হয়ে আসুন ও নির্বাচন করুন
“Exit without Restart”
সবশেষে যান My Computer -> Tools -> Folder Options -> View.
নির্বাচন করুন Hide Extension and Hide protected operating system file এবং don’t show hidden
files and folders.“Recycle bin” খালি করুন এবং পিসি “Restart” করুন।
The device ‘Generic volume’ cannot be stopped right now:
এর সমাধান
যান My Computer -> Right click on drive icon
নির্বাচন করুন hardware – > Device -> Policies
নির্বাচন করুন Optimize for quick performance।
USB drive will not appear in your Computer এর সমাধান
এটা হতে পারে যে আপনি পেন ড্রাইভ পিসিতে যুক্ত করেছেন কিন্তু উইন্ডোজ ডিতেক্ট করেও আইকন শো করছে না।.এক্ষেত্রে মূল সমস্যায় উইন্ডোজে যে সে পেন ড্রাইভের জন্য প্রয়োজনীয় ড্রাইভ লেটার দিতে পারছে না।এর জন্য আমাদের যা করতে হবে
* যান Start -> Run -> টাইপ করুন diskmgmt.msc এবং এন্টার চাপুন।
* নির্বাচন করুন USB Drive -> এর উপর রাইট ক্লিক করুন. এখন ক্লিক করুন Change Drive Letter and paths
* ড্রপ ডাউন মেনু থেকে অব্যাবহৃত ড্রাইভ লেটার পছন্দ করুন এবং ইয়েস ক্লিক করে কনফার্ম হয়ে ওয়ার্নিং মেসেজ ছেড়ে বেড়িয়ে আসুন।
* এখন নতুন ড্রাইভ লেটার সহ আপনার পেন ড্রাইভ মাই কম্পিউটারে শো করবে।
* এখন পেন ড্রাইভ ব্যাবহার করুন অনায়াসে।
Double click on drive opens new window এর সমাধান
মেথড ১।
* যান Start -> Run and টাইপ করুন regsvr32 /i shell32.dll. ওকে ক্লিক করুন।
* DllRegisterServer এবং DllInstall in shell32.dll succeeded মেসেজ আসবে।ব্যাস হয়ে গেল।
মেথড ২:
* খুলুন Start >> Run এবং টাইপ করুন regedit
* যান HKEY_CLASSES_ROOT/Directory/Shell. ডাবল ক্লিক করুন the default key টাইপ করুন none এবং ওকে চাপুন।
* এবার যান HKEY_CLASSES_ROOT/Drive/Shell. ডাবল ক্লক করুন  the default key টাইপ করুন none এবং ওকে চাপুন।
পেন ড্রাইভ ব্যাবহারের কৌশলঃ
১।সবসময় পেন ড্রাইভ পোর্ট থেকে ৯০ ডিগ্রীতে ইন্সার্ট কতুন।
২।খুব বাজে পরিস্থিতি না হলে ফরম্যাট করবেন না।
৩।১৫ দিনে একবার হলেও ডি-ফ্র্যাগমেন্ট করুন।
৪।যখনই পেন ড্রাই আন-প্লাগ করবেন তখন safely remove option ব্যাবহার করুন।
৫।পেন ড্রাইভের সিরিয়াল নম্বর সযত্নে রাখুন।
৬।পেন ড্রাইভ খোলার আগে ভাইরাস আছে কিনা চেক করে নিন।

শনিবার, ৪ আগস্ট, ২০১২

বিশ্বের সেরা ৫টি হ্যাকিংয়ের ঘটনা


১৯৯০ সালঃ কেভিন মিনিক (Kevin Mitnick) কে বলা হয়ে থাকে ‘Father of all Hackers’। ১৯৯০ সালের শুরুর দিকে তিনি বিশ্বের বড় বড় টেলিকমিউনিকেশন কোম্পানীগুলোর সিস্টেম হ্যাক করেন। Nokia,Motorola,Fujitsu ও Sun Microsystems এর মত বড় কোম্পানীগুলো এ হ্যাকিংয়ের শিকার হয়। সবাই তার হ্যাকিং দক্ষতা দেখে অবাক হয়ে যায়। কিন্তু পরে FBI তাকে গ্রেপ্তার করে এবং তিনিই হচ্ছেন বিশ্বের প্রথম হ্যাকার যাকে হ্যাকিং আইনের আওতায় বিচার করা হয়। ক্ষতিপূরন হিসেবে তাকে সকল সিস্টেম ঠিক করে দিতে বলা হয়।  
১৯৯৩ সালঃ  এই ঘটনায় জড়িত ছিলো ‘Masters of Deception’ নামের একটি হ্যাকিং টিম। সকল টেলিফোন সিস্টেম তাদের টার্গেট ছিলো। হ্যাকারেরা Bank of America ও National Security Agency এর টেলিফোন সিস্টেম হ্যাক করে সম্পুর্ণ তাদের নিয়ন্ত্রনে নিয়ে আসে। টেলিফোন অপারেটর কোম্পানী AT&T এ হ্যাকিংয়ের শিকার হয়।  

১৯৯৬ সালঃ ১৯৯৬ সালে হ্যাকিংয়ের শিকার হয় ওমেগা ইঞ্জিনিয়ারিং সিস্টেম, যা নাসা ও আমেরিকার নৌবাহিনীর গুরুত্তপূর্ণ অংশ ছিলো। একজন আমেরিকান হ্যাকার ওমেগা সিস্টেমে ‘লজিক বোমা’ স্থাপন করে যার ফলে সকল ডাটাবেস ডিলিট হয়ে যায় এবং অপারেটিং সিস্টেম মুছে যায়। এতে ওমেগা সিস্টেমের প্রায় ১০ মিলিয়ন ডলার ক্ষতি হয়।  

১৯৯৯ সালঃ Melissa Virus দিয়ে ১৯৯৯ সালে ব্যাপক ক্ষতি করা হয়। Smith নামক একজন হ্যাকার এই ভাইরাস ছড়িয়ে দেয়। অনেকগুলো দেশে  এই ভয়াবহ ভাইরাস ছড়িয়ে পরে। এতে ৪০০ মিলিয়ন ডলারের বিপুল ক্ষয়ক্ষতি হয়। এই ভাইরাস ছড়িয়ে পড়ে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আর এটি অপারেটিং সিস্টেমসহ সকল ডাটা ডিলিট করে দেয়। পরে এই হ্যাকারকে গ্রেপ্তার করা হয় এবং তাকে শাস্তি হিসেবে ২০ মাসের কারাদন্ড দেওয়া হয়।  

২০০০ সালঃ ‘মাফিয়া বয়’ নামে পরিচিত এক হ্যাকার ২০০০ সালে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটায়। তার আসল পরিচয় জানা যায়নি। তবে সে Yahoo!,eBay,Amazon সহ বেশ কিছু বড় বড় সাইট হ্যাক করে। ৭২টি কম্পিউটার নিয়ন্ত্রনে নেয় যার সবকটি ছিলো বড় বড় কোম্পানীর দখলে। পরে তাকে এফবিআই গ্রেপ্তার করে।

IDM এর দুটি চরম tricks ……….

রথম trick টি হচ্ছে ডাউনলোড schedular . এর দ্বারা আপনার ইচ্ছা মত একটার পর একটা file auto download হতে থাকবে । এর দ্বারা একটা ডাউনলোড শেষ হলে অপর একটি ফাইল অটো ডাউনলোড হওয়া শুরু হবে । আমরা সাধারনত যে net স্পীড পাই তাতে একসাথে কখনও দুটি ফাইল ডাউনলোড করা যায় না । এই sceheduar এর দ্বারা আপনার অনুপস্থিতিতেও একটি ডাউনলোড শেষ হলে অটো অপর ফাইল ডাউনলোড হওয়া শুরু হবে । এর জন্য আপনি যে যে ফাইল ডাউনলোড করবেন সে গুলো একটি একটি করে ডাউনলোড দিয়ে অল্পএকটু ( ইচ্ছামত ) ডাউনলোড হলে pause করুন ।
এবার idm open করে নিচের ছবির মত downlaods >scheduler এ ক্লিক করুন ।
asd IDM এর দুটি চরম tricks ..........
এবার উপরের files in the queue এ ক্লিক করুন । DOWNLOAD 1 file at the same time করে দিন । এবার নিচের apply button এ ক্লিক করুন । যে যে ফাইল pause করে রেখেছিলেন নিচে সেই ফাইল গুলো আসবে ।
sdaf IDM এর দুটি চরম tricks ..........
এবার একেবারে নিচে ছবির মত start now এ ক্লিক করুন ।
Capture IDM এর দুটি চরম tricks ..........

তা হইলে ঐ ফাইল গুলো উপর থেকে নিচে একটার পর একটা download হওয়া শুরু হবে ।
ফাইল এর উপর থেকে নিচে position change করার জন্য নিচের arrow বাটন use করতে পারেন ।

আইডিএম দিয়ে সম্পূর্ণ সাইট কপি করুন।

দ্রুতগতিতে কোনো ফাইল ডাউনলোডের জন্য ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের [আইডিএম] তুলনা নেই। icon biggrin আইডিএম দিয়ে সম্পূর্ণ সাইট কপি করুন। আমরা ওয়েব সম্পূর্ণ সাইট কপি করতে অনেক সময় অনেক সফটওয়্যার ব্যবহার কিন্তু সবার পরিচিত আইডিএম সফটওয়্যার দিয়ে এটা সহজে করা যায়। তো চলুন আজকে এই ফালতু জিনিসটা শিখি icon razz আইডিএম দিয়ে সম্পূর্ণ সাইট কপি করুন।
013 249x300 আইডিএম দিয়ে সম্পূর্ণ সাইট কপি করুন।
কোনো ওয়েবসাইটকে পুরোপুরি ডাউনলোড করার জন্য প্রথমে আইডিএম ওপেন করতে হবে।
022 300x168 আইডিএম দিয়ে সম্পূর্ণ সাইট কপি করুন।
এখন ওপরের দিকে মেন্যুবার থেকে Grabber অপশনে ক্লিক করতে হবে।
033 300x189 আইডিএম দিয়ে সম্পূর্ণ সাইট কপি করুন।
তারপর নতুন উইন্ডোতে গ্রাবার প্রজেক্ট নাম, সাইটের ঠিকানা ও প্রজেক্ট টেমপ্লেট নাম চাইবে। এরপর এখানে একটি প্রজেক্ট নাম, সাইটের ঠিকানায় কাক্সিক্ষত ওয়েবসাইটটির ঠিকানা ও প্রজেক্ট টেমপ্লেটে The Whole web site নির্বাচন করে দিতে হবে।
042 300x191 আইডিএম দিয়ে সম্পূর্ণ সাইট কপি করুন।
পরবর্তী উইন্ডোতে ওয়েবসাইটের ফাইলগুলো কোথায় সংরক্ষিত হবে সেটি সিলেক্ট করে দিতে হবে এবং নিচের থেকে Convert the link in download HTML files to the local files for offline browsing এর পাশের চেকবক্সে টিক চিহ্ন দিয়ে Next বাটনে ক্লিক করতে হবে।
052 300x189 আইডিএম দিয়ে সম্পূর্ণ সাইট কপি করুন।
পরবর্তী উইন্ডোতে কোনো পরিবর্তন ছাড়াই Next বাটনে ক্লিক করতে হবে।
06 300x188 আইডিএম দিয়ে সম্পূর্ণ সাইট কপি করুন।
এরপরের উইন্ডোতে Download the following files G All Files সিলেক্ট করে Next করুন।
07 300x215 আইডিএম দিয়ে সম্পূর্ণ সাইট কপি করুন।
দেখুন ওয়েবসাইটটি ডাউনলোড হতে থাকবে।

আপনি কী জানেন গুগল আপনার সবচেয়ে ভালো বন্ধু ….

গুগল শুধু একটি সার্চ ইঞ্জিনই নয় , একটি স্মার্ট সার্চ ইঞ্জিন ।এটি সব বর্তমানকেই তালিকা করে না বরং আর বেশি কিছু করে ।

google stones 300x236 আপনি কী জানেন গুগল আপনার সবচেয়ে ভালো বন্ধু ....

আপনি যদি এমন লোক হন যিনি সার্চ ইঞ্জিন এ কিছু অন্যরকম কী-ওয়ার্ড দ্বারা সার্চ করেন , তাহলে এই পোস্ট টা আপনার জন্য সহায়ক হবে । আপনি বরতমানে আদিমভাবে সার্চ ইঞ্জিন ব্যাবহার করছেন । কিন্তু এখন তো আর আগের সময় নেই । আর এইজন্য গুগল কিছু সুবিধা যুক্ত করেছে্ন। যা ব্যাবহার করে আপনি হতে পারবেন স্মার্ট গুগলার । তাই কিছু সার্চ টিপস দেওয়া হল যাতে সারচিং করতে আপনার কিছু সময় বাচে এবং তারাতারি সার্চ করতে পারেন
সিমিলার সার্চ
অনেক ক্ষেত্রে আপনি একটি কি-ওয়ার্ড এর সিমিলার বা আনুরুপ ওয়ার্ড পান না । এ ক্ষেত্রে আপনি এই (~) ব্যাবহার করতে পারবেন ।যেমন আপনি ওয়ার্ডপ্রেস এর টিউটোরিয়াল খুচ্ছেন । এ ক্ষেত্রে আপনি ব্যাবহার করবেন ঃ
WordPress ~tutorials will bring up WordPress guides, resources, manuals,
বিস্তারিত সার্চ
আপনি যদি একই সব্দের সাথে সম্পৃক্ত শব্দের সার্চ রেসাল্ট জানতে চান , তাহলে (“) ব্যাবহার করতে পারবেন । যেমন-
“my blogger tricks”
একটি শব্দ বা শব্দগুচ্ছ অপসারণ
(-) ব্যাবহার করে আপনি একটি শব্দ বা শব্দগুচ্ছ অপসারণ করতে পারবেন । যেমন -আপনি যদি সোশ্যাল মিডিয়াগুলোর রেজাল্ট লিষ্টে ফেসবুক বাদে অন্যগুলোর দেখতে চান তাহলে এইভাবে লিখুনঃ
Social media – Facebook
অথবা বিবৃতি
আপনি যদি শুধুমাত্র দুই কিওয়ার্ডের রেজাল্টসমুহ লিষ্টে পাতে চান তাহলে দুই শব্দের মাঝে অর বসালে আপনাকে দুই শব্দেরই রেসাল্ট দেখাবে । যেমন-
Facebook OR Twitter
নির্দিষ্ট সাইট খোঁজা
আপনি যদি নির্দিষ্ট সাইট এর ইনফরমেশান রেজাল্ট এ দেখতে চান তাহলে এইরকম করুন-
Social Networking site:wikipedia.org
অনুসন্ধান থেকে একটি সাইট অপসারণ
অনুসন্ধান থেকে একটি সাইট অপসারণ করতে চান আপনার সার্চরেজাল্ট থেকে তাহলে গুগলে লিখুন এইভাবে-
Social Networking – site:wikipedia.org
ফাইল অনুসন্ধান
নির্দিষ্ট ধরনের ফাইল অনুসন্ধান করার জন্য ’filetype:’ ব্যাবহার করতে পারেন । যেমন -
Android app development filetype:pdf
বিশ্ব ঘড়ি
শহরের এই মুহূর্তের সময় জানতে টাইম লেখে তারপর শহরের নাম লেখুন -
time Dhaka
ক্যালকুলেটর ব্যবহারঃ
আপনার পিসির ক্যালকুলেটর খুলার পরিবর্তে আপনি সহজে আপনার অভিব্যক্তি গুগল এ লিখতে পারে
4tan60 + 2 (9sin30 + 3cos45
গুগল আপনার জন্য ইউনিট এর হিসাবও করে দিবে । এ জন্য-
1 mile to kilometer
মুদ্রার হিসাব
গুগল আপনার জন্য মুদ্রার হিসাবও করে দিবে । এ জন্য-
1 USD to GBP

এরিয়াকোড জানা
কোন এরিয়া সম্পর্কে জানতে শুধু এরিয়া কোড লিখে দিন -
1234
এছাড়াও আরো কিছু সুবিধা হলঃ
কোন নির্দিষ্ট মূল্যের মদ্ধে কোন জিনিশ এর দাম সম্পর্কে জানতে চাইলে বা সার্চ করতে চাইলে -
iPod $300..$400
এটি নির্দিষ্ট সময়কাল এর ক্ষেত্রেও প্রযোজ্য -
IBM history 1990..2000
কোন শব্দের অর্থ না জানলে জিজ্ঞাসা করুন -
define: enigma
আবহাওয়া সম্পর্কে জানতে চাইলে -
weather New York
কোন মুভি সম্পর্কে জানতে চাইলে -
movie: The Avengers
কোন জায়গা সম্পর্কে জানতে চাইলে গুগল ম্যাপ কে জিজ্ঞাসা করুন -
maps: Park Lane, London
রিলেটেড ওয়েবসাইট খুজতে
related:cyberdemand.blogspot.com
ইউয়ারএল সার্চ এর ক্ষেত্রে -
related:cyberdemand.blogspot.com
ব্লক ওয়েবসাইট এর ক্ষেত্রে
cache:cyberdemand.blogspot.com
এ ক্ষেত্রে আপনাকে ওই সাইট এর cache ভারশন দেখাবে ।
আপনি যদি কোন ক্ষেত্রে উন্নতমানের কনটেন্ট চান তাহলে -
intitle: blogging tips
কোন ফ্লাইট সম্পর্কে জিজ্ঞাসা থাকলে -
British Airways flight 123