বুধবার, ২৭ জুন, ২০১২

শিক্ষাব্যবস্থা: স্ট্যাটাস ফেসবুক

যে যাই বলুক আর যাই হোক আমি স্বীকার করতে রাজি নই বাংলাদেশের ছেলে/মেয়েরা ক্রিয়েটিভ না। তাদের সবার ইচ্ছা এবং যোগ্যতা আছে নতুন কিছু করে দেখানোর। কিন্তু জঘন্য শিক্ষাব্যবস্থা এই ধরণের লাখো স্বপ্নকে গলাটিপে হত্যা করছে। শিক্ষাঙ্গনে অবস্থানরত কিছু রোবট আরো কিছু রোবট তৈরি করছে যারা মানুষ নয় মেশিনে পরিণত হচ্ছে। আমার সবথেকে কষ্ট হয় সকালে যখন দেখি একটি তিন-চার বছরের শিশু ফাসির আসামীর মতো একটা বইয়ের বস্তা নিয়ে ধুকতে ধুকতে স্কুলে যায়। সবথেকে কষ্ট হয় যখন দেখি ওদের গলায় ডান্ডবেড়ির মতো একটি ভারী পানির বোতল ঝুলছে। তখন মনে মনেই বলি হায়রে শিক্ষাব্যবস্থা তুই এভাবে কত মানুষের মধ্য থেকে মনুষ্যত্ব ছিনিয়ে নিয়ে তাকে অমানুষ বানাবি। বলিহারি যাই অভিভাবকদের রুচি দেখে। না তাদের শিশুকে ভাল স্কুলে পড়াতে হবে। কিন্তু এই ভালো……….ভালো …..
ভালোর সঙ্গা কি ???? এটা তারাও জানে না।
এভাবে আর কতোদিন।
নোট করো মুখস্থ করো,,,, তারপর ওলাওঠা রুগির মতো বমি করো,,,
কিংবা ডায়রিয়া রুগির মতো মলত্যাগ করো।
বাহহহহ তুমি খুব ভালো ছাতা করিয়াছো তাই তুমি ভাল ছত্রাক,,, বাকিরা ঢেউটিন।
আর এরাই ভবিষ্যতে যখন আবির্ভূত হয় জাতির ত্রাণকর্তারূপে তখন ত্রাণের ঢেউটিন চুরি বাদে আর কিছুই করা এদের দ্বারা সম্ভব নয়। আমি হলফ করে বলতে পারি।
শুধু লাল সালাম বলছি এই জুতাসেলাই মার্কা শিক্ষাব্যবস্থাকে যা ছড়িয়ে গেছে কিন্ডারগার্টেন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। সেই চায়ের টেবিল থেকে আমাদের মেধা, মন ও মগজ পর্যন্ত।

বিদায় বলেছি তোমায়

কে তুমি তা জানতে চাইনি,
ডায়েরির পাতা উল্টে দেখাও হয়নি
হয়তো সে সময়ই পাইনি,
ধুর!! প্রয়োজনটাও বোধ করিনি ।।
তবুও অজান্তেই ভালো লেগেছিল তোমায়,
হয়তো কোনো এক ঝড়ো হাওয়ায়,
কোনো এক সাঁঝে, কিংবা বিকেল বেলায়,
কিংবা তপ্ত দুপুরে, শীতল বকুল তলায়।।
বিবাগী বাতাসে উড়তে থাকা তোমার শাড়ির আঁচল,
চোখের কোণে চিকচিক করতে থাকা জল,
ঘোর বিপদে হৃদয় তোমার যখন করেছে টলমল,
সত্যি তখন তোমায় ভেবেছি অনেক দুর্বল।।
শিশির ভেজা ঐ সকালে হয়তো তোমারই ছিল ভুল,
যত্ন করে কুড়িয়েছিলে ধুলোয় লুটানো একরাশ বকুল,
পড়ার টেবিলে যখন নিজহাতে সাজিয়েছিলে এতগুলো ফুল,
তুমিই জানো ভালো কিসে তোমায় করেছিল এতো ব্যকুল।।
কিছু ব্যাথা তখন হৃদয়ে রক্ত ঝরিয়েছে,
তারপর জীবন গড়ার স্বপ্ন আমায় থামিয়েছে,
সে জীবনকেও অনেক সইতে শিখিয়েছে,
তাই আজো সে এগিয়ে চলেছে।।
সত্যি আমার ভাবতে অবাক লাগে,
এই কি তুমি যে নাকি,
নিজেকে ভেবেছো,
ভালবাসার স্মারক এক লাল গোলাপ,
ধুর!! এক চিলতে ভালবাসা,
যার বাকিটা শুধুই পাপ।
ধুর!! তুমি কি সত্যি,
তোমায় ভেবেছিলে এতো নিষ্পাপ।
ছলনাময়ী আমি বুঝেছি কি আশা ছিল তোমার,
কষ্টই সবথেকে বড় সুখ যার,
কিইবা করবে তুমি তার,
তাইতো দিইনি তোমায় ভালোবাসা আমার ।।
নিজেকে নিয়েই ভেবেছো তুমি, কেটেছে অখণ্ড অবসর,
হয়তো তোমার মনে জেগেছিল প্রত্যাশার বালুচর,
দেখে হাসনাহেনাস্নাত রজনী, কিংবা শিউলি ঝরা ভোর,
হয়তো নিতান্ত অজান্তেই খুলেছিলে মনের দোর।।
অজানা কিছু আশংকা আর হতাশায়,
প্রিয়তমা, আমিতো বুক বাঁধিনি তোমার আশায়,
বিশ্বাসও রাখতে পারিনি, বলেছি বিদায়,
প্রিয়তমা, সত্যি বিদায় বলেছি তোমায়।।

জোকার দা লিজেন্ড চৌধুরী জাফরুল্লাহ শরাফতের উক্তি সংগ্রহ :)


>>> এবারে ছক্কা হওয়ার সম্ভাবনা, ছয়, ছয়, ছয়… কিন্তু না। ফিল্ডার পুরো স্বার্থকতার সাথে বলটি তালুবন্দি করলেন।
>>> এবারে আউট, আউট, আউট,,,, কিন্তু এ কি আম্পায়ার কিন্তু অনড় থাকলেন।
>>> আম্পায়ার বিলি বাউডেন তার আংগুল অনেকটা বাকা করে তুলে জানালের, ব্যাটসম্যান আপনি আউট
>>> সুন্দর রৌদ্রকরজ্জোল আবহাওয়া। মাঠে ঘাসের অভাব নেই, দেখাযাক এই ঘাস কি কাজে লাগে।
>>> এই মাত্র তামীম ইকবাল প্রথম হাফ সেঞ্চুরি করার যোগ্যতা অর্জন করলেন।
>>> মেঘমুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ, পিচের উপর দিয়ে গুরি গুরি ব্রৃষ্টি বয়ে যেতে পারে।
>>> বোলার আকরাম খান তার ট্রাউসার খুলে আম্পায়ারের হাতে দিলেন।
>>> মাঠ চলে গেল বলের বাইরে, দুঃখিত দর্শকমন্ডলি, আমি একটু আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম, বল চলে গেল সীমানার বাইরে।
>>> বাংলাদেশের আশার ফুল আশরাফুল কিন্তু এখন ক্রিজে, সারা দেশের মানুষ তার ব্যাটের দিকে তাকিয়ে আছে।
>>> বল হাতে নিয়ে ছুটে আসছেন জয়ের মূল এনামুল, বল হাতে তার মতো ভয়ানক বোলার কিন্তু আমি খুব কমই দেখেছি, আজ কিন্তু যে কোনো কিছু ঘটে যেতে পারে। >>> ব্যাটসম্যান সজোরে ব্যাট চালালেন, ছক্কা হওয়ার সম্ভাবনা, কিন্তু না, বোল্ড।
>>> মোহাম্মদ আশরাফুল সুন্দর একটি শট এবং আউট।
>>> In an interview, প্রস্নঃ বিরক্ত হন কখন? উত্তরঃ রাত ১২টায় যখন কেউ ফোন দিয়ে বলে কাল খেলা আছে, আরে ভাই একটা প্রিপ্রারেশন তো আছে নাকি?
>>> স্কয়ার কাট করে বল পাঠিয়ে দিলেন লং অন দিয়ে সোজা সীমানার বাইরে।
>>> দ্রৃস্টিনন্দন মার, চোখ চেয়ে দেখার মতো শট, বল চলে গেল মাটি কামড়ে সোজা ফাইন লেগ ফিল্ডারের হাতে – একটি রান।
>>> এন’কালা – তিনি নামেও কালা, দেখতেও কালা।
>>> রফিক ষ্টীয়ার করলেন এবং ভেসে ভেসে চার।
>>> বোলারের ব্যাক ড্রাইভ, কভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে।
>>> চমতকার শট, এক্সেলেন্ট লেগ গ্লান্স, বল সীমানার বাইরে, না! তিনি বোল্ড হয়ে ফিরে আসলেন, বল লেগ স্ট্যাম্পে লেগে সীমানার বাইরে চলে গিয়েছিল।
>>> আজ আমাদের সাথে উপস্থিত আছেন, দেশ বরেণ্য ক্রিকেটার, এক সময়ের সারা জাগানো প্লেয়ার, জাতীয় দলের সাবেক অধিনায়ক, বর্তমানের নির্বাচক বোর্ডের সদস্য, জনাব ফারুক।
>>> Conversation between Khoda Box and Chy Jafarullah Sharafat: খোদা বক্সঃ আমার মনে হয় সেলিম মালিকের ইঞ্চি তে ইঞ্চি তে ক্রিকেট মিশে আছে। জাফর শরাফতঃ না খোদা ভাই, আমার মনে হয় সেলিম মালিকের লোমে লোমে ক্রিকেট মিশে আছে।
>>> এবার কিন্তু ব্যাট আর বলে হয়েছে।
>>> ব্যাটসম্যান অত্যন্ত আস্থার সাথে প্রতিটি বলের মেধা ও গুনাগুন বিচার করে খেলছেন।
>>> আম্পায়ার কে অতিক্রম করে বোলার বল করলেন।
>>> আলফাজ চমতকার ভাবে ২ জন কে কাটিয়ে সুন্দর ভাবে বারে কিক নিলেন, কিন্তু না, ভুলপাস।
>>> এবার কিন্তু ব্যাটসম্যান সজোরে স্টীয়ার করলেন।
>>> সুপ্রিয় দর্শকমন্ডলী, এই মাত্র আমাদের বাংলাদেশের দামাল, কামাল, আবাল সন্তানেরা এই মাত্র এক ইনিংস ও ১২৯ রানে পরাজিত হওয়ার গৌরব অর্জন করলেন।
>>> উইকেটে আছেন আমাদের মারমুখী হার্ডহিটিং ব্যাটসম্যান জাভেদ ওমর। প্রচুর শট আছে তার হাতে।
>>> ব্যাটসম্যান কিন্তু ঘূর্ণি যাদু তে একেবারেই পরাস্ত হলেন।
>>> ব্যাটসম্যান দেখে শুনে না খেলে ছেড়ে দিলেন এবং বোল্ড।
>>> আমাদের আজকের অতিথী এক উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত কিংবদন্তী, বাংলাদেশেরে ক্রিকেটের এক অবিস্মরনীয় জাজ্জল্যমান তারকা, সবার জন্যে অনুকরনীয় উদাহরণ, যার নাম শুনলে বোলাররা কাঁপতো, যার পদচারনায় এই ক্রিকেট বিশ্ব উদ্ভাসিত হত, যিনি না থাকলে আজকের ক্রিকেট স্ব্য়ংসম্পূ্র্ণ হতো না, যার অবদান বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছে এক অসাধারন উচ্চতায়, যার আত্বত্যাগ আমাদের কাছে চিরস্বরণীয় হয়ে থাকবে, যিনি আজকের ক্রিকেটারদের কাছে এক অভিভাবক, তিনি সেই জীবন্ত কিংবদন্তী, তিনি সেই দমকা হাওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য, সিনি সেই সেলিম শাহেদ, আজ আমাদের মাঝে উপস্থিত।

1 Million Serial Numbers of Different Software

দরকারি সফটওয়্যার ফুল ভারশন

কোন সফটওয়্যার ফুল ভারশন পাওয়ার জন্য আমরা প্রায় গুগল এ সার্চ দেই। বেশিরভাগ সময় আমরা free ............. তারপর সফটওয়্যারটির নাম দিয়ে সার্চ দিই। কিন্তু এতে প্রায় ভালো ফল পাওয়া যায় না। কিন্তু খুব সহজে আমরা গুগল এ সার্চ দিয়ে আমাদের দরকারি সফটওয়্যার টির ক্র্যাক ও কি-জেন সহ নামাতে পারি।
নিয়মটি হল আপনি যে সফটওয়্যারটি চান তার নাম লিখে তারপর একটি স্পেস দিয়ে লিখুন “warez”। অর্থাৎ আপনি যদি winzip সফটওয়্যারটি নামাতে চান তাহলে লিখুন winzip warez। তাহলে আপনি ক্র্যাক সহ winzip পেয়ে যাবেন।
এই নিয়মটি প্রায় ৭০-৮০ ভাগ ক্ষেত্রে কাজ করে। আপনি বেশিরভাগ সময় ১টা torrent file পাবেন। আর মাঝে মাঝে রেপিডশেয়ার এর লিঙ্ক পাবেন। তবে এটি প্রয়োগ করে যদি কিছু না পান তাহলে আমাকে দোষ দেবেন না।

সোমবার, ২৫ জুন, ২০১২

ফেসবুকে অন্য ভাষার অনুবাদ

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের সাহায্যে আমরা অনেক সময় ভিন্ন ভাষী মানষের সঙ্গে বন্ধুত্ব করি। কিন্তু অনেক সময় ভিনদেশি বন্ধুরা ফেসবুকে তাদের মাতৃভাষা ব্যবহার করে। ফলে আমরা তাদের প্রোফাইল, তথ্য, স্ট্যাটাস ইত্যাদি লেখা বুঝতে পারি না। জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্স ব্যবহার করে ইচ্ছা করলে আপনি যেকোনো ভাষার লেখা অনুবাদ করে নিতে পারেন। এ জন্য আপনার লাগবে ফেসবুক ট্রান্সলেট নামের একটি অ্যাড-অনস। অ্যাড-অনসটি http://addons.mozilla.org/en-US/firefox/addon/159637/
ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর ফায়ারফক্স আবার চালু করুন। এখন ফেসবুকে লগইন করুন। খেয়াল করুন, ফেসবুকে সব স্ট্যাটাস, ওয়াল, মেসেজ ইত্যাদির সঙ্গে ট্রান্সলেট নামে একটি অপশন এসেছে। এ অপশনে ক্লিক করলে ভিন্ন ভাষার যেকোনো লেখা স্বয়ংক্রিয়ভাবে ইংরেজিতে অনুবাদ হয়ে যাবে।

শনিবার, ২৩ জুন, ২০১২

‘আইটেম’ ছাড়ছেন ক্যাটরিনা!

‘শিলা কি জাওয়ানি’, ‘চিকনি চামেলি’র মতো আইটেম গানে অংশ নিয়ে দর্শক মাতিয়েছেন বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ‘আইটেম গার্ল’ হিসেবে বলিউডে এখন দারুণ চাহিদা আবেদনময়ী এ তারকার। কিন্তু সম্প্রতি এক খবরে জুম টিভি জানিয়েছে, আইটেম গান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্যাটরিনা।
সম্প্রতি জুম টিভিতে প্রচারিত খবরে বলা হয়েছে, সামনে আর কোনো আইটেমে গানে অংশ নেবেন না ক্যাটরিনা। এ বছর বলিউডের প্রভাবশালী তিন খানের সঙ্গে অভিনয়েই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি। শাহরুখের সঙ্গে যশ রাজ ফিল্মসের নতুন ছবি ছাড়াও সালমানের সঙ্গে ‘এক থা টাইগার’ এবং আমিরের সঙ্গে ‘ধুম থ্রি’ ছবিতে দেখা যাবে ক্যাটরিনাকে।
ক্যাটরিনা আইটেম গান কেন ছেড়ে দিচ্ছেন, তার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও অনেকের ধারণা, নাচ-গানের চেয়ে এখন অভিনয়েই বেশি মনোযোগী হতে চান তিনি। একটা সময়ে নাচে অপারদর্শিতার কারণে সমালোচিত হতে হয়েছে তাঁকে। পরে একজন নৃত্যশিল্পী হিসেবে নিজের জনপ্রিয়তার প্রমাণ রেখেছেন তিনি। একের পর এক হিট গানে নাচের দক্ষতা প্রমাণের পর এখন অভিনয়ে বেশি গুরুত্ব দিতে চান বলেই আইটেম গান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ২৭ বছর বয়সী এ তারকা।

ফেসবুকের টাইমলাইন বাদ দিন!

ফেসবুক বেশ কিছুদিন আগে ফেসবুক টাইমলাইন নামে নতুন একটি ফিচার যোগ করেছে। অনেক ফেসবুক ব্যবহারকারী তাঁদের ফেসবুক প্রোফাইলে ফেসবুক টাইমলাইন-সুবিধা যুক্ত করেছেন। এটির অনেক সুবিধাও আছে।
তবে যাঁদের কম্পিউটারে ইন্টারনেটের গতি কম, তাঁদের জন্য এটি অনেক ঝামেলার মনে হয়। কারও প্রোপাইলের অনেক আগের তথ্য দেখতে চাইলে বারবার শুধু ইন্টারনেট ব্রাউজার হ্যাং করে। অনেকেই আবার না বুঝে ফেসবুক টাইমলাইন যুক্ত করে ফেঁসে গেছেন। এখন আর এটি বাদ দেওয়া যাচ্ছে না। প্রোপাইল থেকে টাইমলাইন বাদ দেওয়ার কোনো সুযোগ ফেসবুক দিচ্ছে না। তবে আপনি চাইলে আপনার ইন্টারনেট ব্রাউজারের সঙ্গে কয়েক কিলোবাইটের ছোট একটি সফটওয়্যার যুক্ত করে এটি থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য প্রথমে www.timelineremove.com ঠিকানায় গিয়ে ওই পেইজের মাঝখানের ডান পাশে click here বাটনে ক্লিক করুন। কয়েক কিলোবাইটের ছোট একটি সফটওয়্যার ডাউনলোড হয়ে ইনস্টল হওয়ার জন্য অপেক্ষা করবে। তারপর Install-এ ক্লিক করলেই সফটওয়্যারটি আপনার ব্রাউজারে ইনস্টল হয়ে যাবে।
এখন থেকে এই ব্রাউজার দিয়ে ফেসবুক টাইমলাইন অ্যাকটিভ করা প্রোপাইল বা ফ্যান পেইজগুলো দেখলে সেগুলো ফেসবুকের আগের সেটিংসের মতো দেখাবে।

বৃহস্পতিবার, ২১ জুন, ২০১২

ভিডিও ফাইলকে অডিও ফাইলে রূপান্তর?

*.MPG, *.DAT, *.VOB ইত্যাদি ভিডিও ফাইলগুলো হিরো এমপিথ্রি প্লেয়ার দিয়ে খুব সহজেই অডিও ফাইলে (mp3 ফরম্যাট) রূপান্তর করা যায়। কিন্তু যে ভিডিও ফাইলগুলো হিরো দিয়ে খোলে না, যেমন—*.wmv, *.avi সেগুলো উইন্ডোজ মুভিমেকার দিয়ে অডিও ফাইলে রূপান্তর করা যায়।
এর জন্য প্রথমে Start থেকে All Programs-এ গিয়ে Windows Movie maker-এ ক্লিক করুন। তারপর Import video-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে, তার নিচে create clips for video files বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে যে ফাইলটির মেমোরি কমাতে চান, সেটি নির্বাচন করে Import-এ ক্লিক করুন। এখন ভিডিও ফাইলটিকে টেনে এনে নিচের Audio/Music বক্সে ছেড়ে দিন এবং ওপরের ভিডিও ফাইলটি ডিলিট করে দিন। এখন ওপরে File থেকে Save Movie File-এ ক্লিক করুন। নতুন উইন্ডো এলে Next-এ ক্লিক করুন। আবার Next-এ ক্লিক করুন। আবার Next-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন Finish লেখা এসেছে। এখন My Documents থেকে My Videos-এ গিয়ে দেখবেন ভিডিও ফাইলটি অডিও (.wma) ফাইলে রূপান্তরিত হয়েছে।

Tips

কম্পিউটারের গতি বাড়ান
প্রতিনিয়ত নানা ধরনের কাজ করার ফলে আপনার কম্পিউটারের গতি কমে যেতে পারে। কম্পিউটারের গতি বাড়াতে Start থেকে Run—এ গিয়ে লিখুন recent লিখে এন্টার দিন।এবার যে ফাইলগুলো আসবে সেগুলো Delete করে দিন। একই ভাবে Run—এ গিয়ে %temp% ফাইলগুলো Delete করে দিন।এতে আপনার কম্পিউটারের গতি বাড়বে।