বুধবার, ২০ জুন, ২০১২

Why fire fox is so popular lets find it !!!!!!!!!!!!!!!!

Fire for have huge collection of addddddd-onnnnnnnsssssssssssssss  means some small but excellent featured programs thats why fire fox is so use ful or popular to use.Here is the link to install directly those desire ad-ons in your mozila fire fox browser.

https://addons.mozilla.org/en-US/firefox/extensions/?sort=users&page=1

মঙ্গলবার, ১৯ জুন, ২০১২

Under the Sea !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


নতুন সার্চ ইঞ্জিন আনছে ফেসবুক

সামাজিক যোগাযোগের অন্যতম প্রতিষ্ঠান ফেসবুক এবার সার্চ ব্যবসার দিকে নজর দিয়েছে। ফেসবুক সার্চ আরও উন্নত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সম্প্রতি তাঁর ফেসবুক ওয়ালে একটি ছবি পোস্ট করেছেন। এই ছবির সূত্র ধরেই ফেসবুকের সার্চে পরিবর্তনের তথ্য পেয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
জাকারবার্গ তাঁর পোস্ট করা ছবিতে বিশাল একটি সাদা বক্স দেখিয়েছেন। এই বাক্সটিই নতুন সার্চ ইঞ্জিনের সূত্র বলে প্রযুক্তি বিশ্লেষকেরা উল্লেখ করেছেন। বর্তমানে ফেসবুকের ওপরের বারে একটি সার্চ ইঞ্জিন রয়েছে। ফেসবুকে বেশ কিছু পরিবর্তন আনলেও সার্চের কোনো পরিবর্তন আনেনি ফেসবুক। তবে এবার ফেসবুকের এই সার্চ ইঞ্জিনটিই গুগলের সার্চ ইঞ্জিনের মতো যাতে সার্চ রেজাল্ট দেখাতে পারে, সেই লক্ষ্যে কাজ করছে ফেসবুক। ফেসবুকের সাধারণ প্রোফাইল সার্চের পাশাপাশি মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনের ফলও ফেসবুক থেকে দেখা যাবে। সার্চ ইঞ্জিনটির উন্নয়নকল্পেই সম্প্রতি গুগলের সাবেক কর্মকর্তা লারস রাসমুসেনকে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। রাসমুসেন ও তাঁর প্রকৌশলী দল ফেসবুকের সার্চ উন্নয়ন করতে এখন কাজ করছেন বলে এক খবরে জানিয়েছে এনডিটিভি।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, গুগলের সার্চ ইঞ্জিনের সঙ্গে ফেসবুকের এই সার্চ ইঞ্জিন হয়তো এখনই প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারবে না। হয়তো সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন তথ্য ও বিং এর এলগরিদম ব্যবহার করে সার্চ রেজাল্ট দেখাবে ফেসবুক।

খরচ কমাবে মানিব্যাগ!

ওয়ালেট বা মানিব্যাগই খরচ কমাবে! এমন বিষয় মাথায় রেখে গবেষকেরা তৈরি করেছেন বিশেষ মানিব্যাগ। এ মানিব্যাগ সহজেই খরচ কমাতে সাহায্য করবে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকেরা সম্প্রতি আবিষ্কার করেছেন এ মজার মানিব্যাগ। তাঁরা জানিয়েছেন, যখন মানিব্যাগে টাকার পরিমাণ কমে যাবে, তখন এর কবজা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। আবার যখন টাকা ভর্তি থাকবে, তখন তা স্বাভাবিক আচরণ করবে। মানিব্যাগের কবজা নিয়ন্ত্রণের জন্য এর সঙ্গে একটি চিপ জুড়ে দেওয়া হয়েছে।
গবেষকেরা এই ওয়ালেট বা মানিব্যাগের নাম দিয়েছেন ‘প্রোভারবিয়াল ওয়ালেট’। মানিব্যাগের সঙ্গে যুক্ত রয়েছে ব্লুটুথ ডিভাইস। মজার ব্যাপার হলো, মুঠোফোন থেকে এ মানিব্যাগের প্রোগ্রাম আগে থেকেই ঠিক করে রাখা যায়। আর মাসিক খরচের বাজেট আগে থেকে ঠিক করে রাখলে বাজেটের অতিরিক্ত খরচের সময় মানিব্যাগটি কৃপণের মতো আচরণ শুরু করবে। কিছুতেই তা থেকে টাকা বের হতে চাইবে না। শুধু তা-ই নয়, ব্যাংকে টাকা লেনদেনের সময় এ মানিব্যাগ ভাইব্রেট মোডে সংকেতও দেবে। কোনো কিছু না কিনে খরচ মেটানো কিংবা খরচ বাঁচাতেও এ মানিব্যাগ সতর্ক করে দেবে। বর্তমানে এমআইটির গবেষণাগারে নতুন প্রযুক্তির মানিব্যাগটি পরীক্ষমূলক পর্যায়ে আছে। গবেষকেরা জানিয়েছেন, শিগগিরই এটি বাজারে ছাড়া হবে। তবে এর মূল্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

কম্পিউটারের গতি বাড়ান

কম্পিউটারের গতি বাড়াতে Start থেকে Run-এ গিয়ে recent লিখে এন্টার চাপুন।
এবার যেসব ফাইল আসবে সেগুলো delete করে দিন।একই ভাবে %temp% লিখে যে ফাইল আসবে সেগুলো delete করে দিন।

সোমবার, ১৮ জুন, ২০১২

শীর্ষে আইবিএমের সুপার কম্পিউটার

যুক্তরাষ্ট্র আরও একবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের দেশের তালিকার শীর্ষস্থানটি দখল করল। গত বছর এই তালিকার শীর্ষস্থানটি দখল করেছিল জাপান। তার আগের বছর চীন। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম) বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার তৈরি করেছে। এই কম্পিউটার গত বছর তৈরি জাপানের ফুজিৎসু কোম্পানির তৈরি সুপার কম্পিউটার কে কম্পিউটারের চেয়ে অনেক বেশি দ্রুতগতিসম্পন্ন।
আইবিএমের তৈরি সিকিউওইয়া নামের সুপার কম্পিউটারটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জ্বালানি দপ্তরের লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে স্থাপন করা হয়েছে। এর রয়েছে গণনা করার অসাধারণ ক্ষমতা।৬৭০ কোটি মানুষ ক্যালকুলেটর ব্যবহার করে ৩২০ বছরে যে পরিমাণ হিসাব করতে সক্ষম, সিকুইয়া মাত্র এক ঘণ্টায় সে হিসাব সম্পন্ন করতে পারে সিকিউওইয়া জাপানের কে কম্পিউটারের চেয়ে ১ দশমিক ৫৫ গুণ বেশি দ্রুতগতির। এটি ১৫ লাখেরও বেশি প্রসেসর ব্যবহার করছে। সে তুলনায় কে কম্পিউটার অর্ধেকেরও কম প্রসেসর ব্যবহার করছে।বর্তমানে যুক্তরাষ্ট্র ছাড়াও চীন, জার্মানি, ফ্রান্স, জাপান ও ইতালিতে সুপার কম্পিউটার রয়েছে। গত বছর চীনের তৈরি তিয়ানহে-১ নামের সুপার কম্পিউটারকে পেছনে ফেলে শীর্ষত্ব অর্জন করে জাপানের কে কম্পিউটার।

শনিবার, ১৬ জুন, ২০১২

ব্যাঙের বিশ্রাম!

ব্যাঙ কেবল লাফালাফিতেই ব্যস্ত থাকে না, মাঝেমধ্যে আয়েশ করে তার বিশ্রামেরও প্রয়োজন পড়ে। কোনো ব্যাঙ যদি মানুষের মতো দুই পা ছড়িয়ে বসে বসে বিশ্রাম নেয়, দৃশ্যটি বেশ মজারই মনে হবে। ব্যাঙ নিয়ে গল্প-কাহিনি প্রচলিত থাকলেও ইন্টারনেটের যুগে ব্যাঙের নতুন আরেকটি কীর্তির কথা সম্প্রতি জানা গেছে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওচিত্রে দেখা গেছে, একটি বেঞ্চের ওপর বসে ঠিক মানুষের মতোই পা ঝুলিয়ে বসে, হাত ছড়িয়ে দিয়ে আয়েশ করে বিশ্রাম নিচ্ছে একটি ব্যাঙ। মনে হচ্ছে, ঠিক যেন কোনো মানুষকে বসতে দেখে ব্যাঙটি তার বসার ভঙ্গি অনুকরণ করছে! অথবা অফিস থেকে ফিরে বেশ ক্লান্ত সে!
এক খবরে ইয়াহু অনলাইন জানিয়েছে, ভিডিওটি ইন্টারনেটে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ব্যাঙটির এভাবে বসা নিয়ে সন্দেহ তৈরি হলেও, ভিডিও পোস্টকারীর দাবি, ব্যাঙটিকে আঠা দিয়ে আটকে রাখা বা কোনো ধরনের ছলচাতুরী করা হয়নি। ব্যাঙটি এভাবেই বসে ছিল, পরে সে লাফ দিয়ে পানিতে ডুব দেয়।

এমআইটির কাঠের সেল ফোন

সম্প্রতি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) শিক্ষার্থীরা ডু-ইট-ইয়োরসেলফ (ডিআইওয়াই) পদ্ধতিতে ঢাউস একটি কাঠের মোবাইল ফোন তৈরি করেছেন। এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, কাঠের তৈরি এ মোবাইল ফোনের সাহায্যে কল ও এসএমএস করা যায়। এই মোবাইল ফোন সাধারণ সিম কার্ড সমর্থন করে।
মোবাইলটিতে রয়েছে বিশাল আকৃতির কাঠের কেস ও বড় বড় বাটন। কাঠের এ মোবাইল ফোনটি চাইলে যে কেউ যন্ত্রাংশ কিনে নিজেও তৈরি করতে পারবেন। এ প্রসঙ্গে এমআইটি জানিয়েছে, ‘ডু-ইট-ইয়োরসেলফ’ (ডিআইওয়াই) বা নিজের উদ্যোগে কাঠের মোবাইল ফোন তৈরিতে উত্সাহ দেবে তাদের এ প্রকল্পটি। শিক্ষার্থীদের মোবাইল ফোনের মতো প্রযুক্তিতে উত্সাহ দিতেই ডিআইওয়াই প্রকল্প চালু করেছে এমআইটি।
উল্লেখ্য, এর আগে লন্ডনের মিডলসেক্স ইউনিভার্সিটির প্রোডাক্ট অ্যান্ড ডিজাইন বিভাগের শিক্ষার্থী কিরণ-স্কট উডহাউস কাঠ ব্যবহার করে স্মার্টফোন তৈরির কথা জানিয়েছিলেন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্টফোনের নাম দিয়েছিলেন ‘অ্যাডজিরো’।
পরিবেশবান্ধব কাঠের স্মার্টফোন চলতি বছরের শেষদিকে বাজারে আসতে পারে। ফোনটির দাম হতে পারে ১০০ ডলার।

সহজেই ওয়েব ঠিকানা আদান-প্রদান

নানা কারণে আমরা বিভিন্ন সাইটের লিংক আমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে থাকি । মজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করে ইচ্ছে করলে অতি সহজেই যেকোনো ওয়েব পেইজের লিংক অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন। এ জন্য আপনার লাগবে ‘অ্যাড দিস’ নামের একটি অ্যাড-অনস প্রোগ্রাম। এই অ্যাড-অনসটি
http://addons.mozilla.org/en-US/firefox/ addon/4076/ ঠিকানা থেকে নামিয়ে নিন। এর পর ব্রাউজার রিস্টার্ট দিন। এখন আপনার কাঙ্খিত ওয়েবপেইজে গিয়ে মাউসের ডান ক্লিক করে Add this অপশনে গেলেই ফেসবুক,ু টুইটার, গুগল বাজ, ব্লগারসহ জনপ্রিয় বিভিন্ন সাইটের ঠিকানা তালিকা পাওয়া যাবে, এখান থেকে সহজেই যেকোন লিংক সরাসরি শেয়ার করতে পাবেন। সরাসরি ইমেইলের মাধ্যমে শেয়ার করার ব্যবস্থাও রয়েছে। এ ছাড়াও পছন্দের ওয়েবপেজটি সরাসরি প্রিন্ট করে বের করতে পারবেন। কোন কোন সাইটে আপনি শেয়ার করতে পারবেন তার তালিকা দেখতে tools/addon/addthis/option অপশনে যান।

জাল বুনবে মাকড়সা রোবট!

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির মিডিয়া ল্যাবের গবেষকেরা এমন এক ধরনের রোবট মাকড়সা তৈরি করেছেন, যা জাল বুননে সক্ষম। গবেষকদের বরাতে এক খবরে এমএসএনবিসি জানিয়েছে, প্রাকৃতিক মাকড়সার মতোই জাল বুনতে পারে এই রোবট মাকড়সা। এ ধরনের রোবটের এটি প্রথম প্রজন্ম।
মাকড়সা রোবটটি পরীক্ষা করতে গবেষকেরা রোবটটিতে আগে থেকেই জাল বোনার প্রোগ্রাম চালু করে রাখেন। তাঁরা রোবটটিকে জাল বোনার হুকযুক্ত একটি বাক্সে চালু করে দেখেছেন এটি প্রোগ্রাম মেনে নিখুঁতভাবে জাল বুনতে সক্ষম হয়েছে।
বর্তমানে গবেষকেরা রোবটটিকে স্বয়ংক্রিয় করে তোলার জন্য কাজ করছেন। রোবটটি স্বয়ংক্রিয় করতে সফল হলে এটি নিজে থেকেই নকশা ও জাল বুনতে সক্ষম হবে।
গবেষকেরা আশা করছেন, মাকড়সা রোবট নির্মাণকাজ বা পণ্য উত্পাদনের কাজেও ব্যবহার করা যাবে।