শনিবার, ২১ জুলাই, ২০১২

একসাথে অনেক আইডি লগইন করান মযিলা তেই…।

মজিলার এই এক্সটেনশন দিয়ে আপনি একসঙ্গে একাধিক আইডি লগইন করাতে পারবেন। বিশেষ করে যারা অনলাইনে কাজ করেন তাদের একই সাইট এ একাধিক আইডি থাকে। দেখা যায় যে ওই সাইট গুলো একসাথে একটার বেশি আইডি লগইন করতে দেয় না । তারা ইচ্ছা করলে সবগুলো আইডি একই সাথে লগইন করে কাজ করতে পারবে। এছাড়াও একাধিক ফেসবুক, ইয়াহু, জিমেইল, হটমেইল, / আপনার যেটা দরকার ওইটা লগিন করাতে পারবেন।
এটার নাম মালটিফস্ক…

bg 300x169 একসাথে অনেক আইডি লগইন করান মযিলা তেই...। 


প্রথমে মজিলার এই এক্সটেনসনটি ডাউনলোড করে নিন

http://downloads.mozdev.org/br/multifox-1.3.3.xpi
ডাউনলোড শেষ হলে মজিলা রিস্টার্ট দিন। এবার আপনার যে সাইট টি তে  লগইন করা দরকার করুন। এবার ওই একই সাইট এ অন্য একটি আইডি লগিন করাতে চাইলে মজিলার নিউ ট্যাব অপশন থেকে নিউ আইডেন্টি প্রফাইল এ ক্লিক করুন।
nbvnb একসাথে অনেক আইডি লগইন করান মযিলা তেই...।
একটা নিউ উইন্ডো খুলবে। এখানে অন্য একটা আইডি লগইন করুন। আবার একটা আইডি লগইন করাতে চাইলে ওই একই পদ্ধতি অনুসরণ করুন।  এভাবে ইচ্ছামত আইডি লগইন করুন। এভাবে যত খুশি আইডি লগইন করতে পারবেন একই ব্রাউজার এ।

কিভাবে বুঝবেন আপনার কম্পিউটার ৩২-বিট না ৬৪-বিট????

এখানে Win 7 / Win Vista / Win xp এর জন্য উল্লেখ করা হলো………………
Win 7 এর জন্য দেখা খুবই সহজঃ-
“My Computer” এ রাইট ক্লিক করে “Properties” এ ক্লিক করেন “System Type” এ আপনি ৩২-বিট না ৬৪-বিট এ ব্যবহার করছেন তা দেওয়া আছে……………………..
Win Vista এর জন্যঃ-
Start থেকে Run টাইপ করুন msinfo32.exe তারপর Enter key চাপুন…………………… তারপর
“System Information” দেখাবে System Type item: এ x86-based PC দেখালে বুঝতে হবে আপনার পিসি ৩২-বিট এর
এবং x64-based PC দেখালে বুঝতে হবে আপনার পিসি ৬৪-বিট এর………………………
Win xp এর জন্যঃ-
Start থেকে Run টাইপ করুন msinfo32.exe তারপর Enter key চাপুন……………….. তারপর
“System Information” দেখাবে System Type item: এ x86-based PC দেখালে বুঝতে হবে আপনার পিসি ৩২-বিট এর
এবং x64-based PC দেখালে বুঝতে হবে আপনার পিসি ৬৪-বিট এর………………………….

আপনাদের ব্লগে বা ওয়েবে ভিজিটরকে আপনি স্বাগতম জানাতে চান ?

১:আপনার ব্লগ এ লগ ইন করুন।
২:নিচের code টি কপি করে আপনার 
ব্লগে design > layout > add a gadget > HTML/JavaScript ক্রম অনুযায়ি যান
এবং code পেষ্ট করুন ।
Welcome to my site এর স্থানে আপনার যা ইচ্ছা লেখতে পেরেন ।

<!-- this script got from imomniscien.blogspot.com coded by: morad hasan-->
<html>
<head>
<script language="javascript" type="text/javascript">
alert("Welcome to my site")
</script>
</head>
</html>       
<font face="Tahoma"><a target="_blank" href="http://imomniscien.blogspot.com/"><span style="font-size: 8pt; text-decoration: none">Free Code</span></a></font>


৩:save করুন ।
কাজ শেষ। আপনার ব্লগে দেখুন ।

১০টি .htaccess এর ব্যাবহার অথবা ট্রিক্স।

♦. হটলিঙ্ক বন্ধ করুন

আপনার সাইটে আপলোডকৃত ইমেজ অন্য কেউ কি তার সাইটে ব্যাবহার করে আপনার সাইটের ব্যান্ডউইথ নিয়ে নিচ্ছে?? তাহলে আপনার .htaccess ফাইলে নিচের কোডগুলো যোগ করে দিন।
Options +FollowSymlinks
#Protect against hotlinking
RewriteEngine On
RewriteCond %{HTTP_REFERER} !^$
RewriteCond %{HTTP_REFERER} !^http://(www.)?domainname.com/ [nc]
RewriteRule .*.(gif|jpg|png)$ http://domainname.com/img/stop_stealing_bandwidth.gif[nc]

♦বিভিন্ন প্রকার খারাপ বট(Bot) থেকে সাইটকে বাচান

অনেক হ্যাকিং টুল যখন সাইটে স্ক্যান,ক্রুলিং ইত্যাদি করে তখন সাধারনত যেসব বট ব্যাবহার করা হয় সেগুলোকে ব্লক করার জন্য
#Block bad bots
SetEnvIfNoCase user-Agent ^FrontPage [NC,OR]
SetEnvIfNoCase user-Agent ^Java.* [NC,OR]
SetEnvIfNoCase user-Agent ^Microsoft.URL [NC,OR]
SetEnvIfNoCase user-Agent ^MSFrontPage [NC,OR]
SetEnvIfNoCase user-Agent ^Offline.Explorer [NC,OR]
SetEnvIfNoCase user-Agent ^[Ww]eb[Bb]andit [NC,OR]
SetEnvIfNoCase user-Agent ^Zeus [NC]

Order Allow,Deny
Allow from all
Deny from env=bad_bot

♦নিদৃস্ট আইপিকে ব্লক/ব্যান করুন

যখন দেখবন একই নিদৃস্ট আইপি থেকে স্পামিং,ব্রুট ফোর্স, অথবা অন্য কোন কিছু করার চেস্টা করছে তখন সেই আইপির ব্যাবহারকারিকে ব্লক করে দিতে পারেন।
allow from all
deny from 145.186.14.122
deny from 124.15

এখানে 145.186.14.122 এর যায়গায় সেই আইপিটি বসান এবং ব্লক করে দিন। এভাবে আপনার যতগুলো ইচ্ছাততগুলো আইপিকে ব্যান করতে পারবেন। icon wink ১০টি .htaccess এর ব্যাবহার অথবা ট্রিক্স। [সিকুরিটি/এসইও]

♦৪০৪/৪০৩/৫০০/৪০১ এরর পেজ তৈরি করুন

প্রায় বেশীরভাগ ওয়ার্ডপ্রেস থীমেই ৪০৪ এরর পেজ থাকে, আবার কোনটাতে থাকলেও কাজ করে না। এখন আপনি নিজেই একটা পেজ এ রিডারেক্ট করে নিতে পারবেন ৪০৪/৪০৩/৪০১/৫০০ এরর গুল।
ErrorDocument 401 /error/401.php
ErrorDocument 403 /error/403.php
ErrorDocument 404 /error/404.php
ErrorDocument 500 /error/500.php
খেয়াল করুন, এখানে /error নামে একটা ডাইরেক্টিতে 401.php নামে একটা ফাইল আছে। সুতারাং এটি রিপ্লেস করে আপনার তৈরি করা ৪০৪ পেজটি দিয়ে দিন।

♦ নিদৃষ্ট কোন ফাইলে প্রটেক্ট করুন

নিচের .htaccess টির মাধম্যে আপনি আপনার ইচ্ছামত কোন ফাইলকে পাবলিক একসেস থেকে রক্ষ্যা করতে পারবেন।
#Protect the .htaccess File

order allow,deny
deny from all
এতে কেউ .htaccess ফাইলটিকে ওপেন করলে ৪০৩ফরবিডেন আসবে। আমি এখানে .htaccess দিয়েই দেখালাম, কারন এটা প্রটেক্ট করলে সিকুউরিটি ইম্প্রভ হয়।

♦ কোন ফাইল অথবা ফোল্ডারে পাসওয়ার্ড দিন

কোন ডাইরেক্টরিতে অথবা ফাইলে পাসওয়ার্ড দিতে চাইলে নিচের কোডটি খেয়াল করুন।
password-protect a file

AuthType Basic
AuthName "Prompt"
AuthUserFile /home/path/.htpasswd
Require valid-user

# password-protect a directory
resides
AuthType basic
AuthName "This directory is protected"
AuthUserFile /home/path/.htpasswd
AuthGroupFile /dev/null
Require valid-user

♦ gZip এনাবল করে সাইট ফাস্ট করুন

এটির মাধমে সাইটকে দ্রুত করতে পারবে।
AddOutputFilterByType DEFLATE text/html text/plain text/xml application/xml application/xhtml+xml text/javascript text/css application/x-javascript
BrowserMatch ^Mozilla/4 gzip-only-text/html
BrowserMatch ^Mozilla/4.0[678] no-gzip

BrowserMatch bMSIE !no-gzip !gzip-only-text/html

♦ এ্যাড্রেস থেকে ‘ক্যাটাগরি’ রিমুভ

ধরি, আপনার সাইটে ‘downloads’ নামে ক্যাটাগরি আছে। এখন সাধারনত কেউ এইভাবে URL লিখলে ওইক্যাটাগরির সকল পোস্ট দেখাযাবেঃ http://YourSite.com/catagory/downloads
এখন আপনি চাচ্ছেন লিঙ্কের ভিতর থেকে /catagory/ টুকু বাদ দিয়ে YourSite.com/downloads   এইরকম সংক্ষিপ্ত করতে। এতে ইউজার সহজেই তার পছন্দের ক্যাটাগরিতে ভিসিট করতে পারবে। এবং লিঙ্কও ছোট হবে। তাহলে নিচের কোডটি দেখুনঃ

RewriteRule ^category/(.+)$ http://www.YourSite.com/$1 [R=301,L]

♦ ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট ফিড থেকে ফিডবার্নারে পরিবর্তন

ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট যে RSS ফিডটি থাকে সেটা আপনার ভালো লাগে না?? তার থেকে FeedBurner ভাল লাগে? FeedBurner ভালো লাগলে নিচের কোডটি আপনার জন্য
#Redirect wordpress content feeds to feedburner

RewriteEngine on
RewriteCond %{HTTP_USER_AGENT} !FeedBurner    [NC]
RewriteCond %{HTTP_USER_AGENT} !FeedValidator [NC]
RewriteRule ^feed/?([_0-9a-z-]+)?/?$ http://feeds.feedburner.com/yourfeed [R=302,NC,L]

♦ লিঙ্ক থেকে এক্সটেনশন মুছে ফেলুন। [SEO]

সাইটের ঠিকানার শেষে যদি ফাইলের এক্সটেনশন যোগ হয় সেটা দেখতে একটু কেমন কেমন দেখায়! যেমনঃ http://yoursite.com/YourPage.php  শেষের .php কে রিমুভ করে শুধু http://Yoursite.com/YourPage এই রকম করাতে পারেন ।

RewriteRule ^(([^/]+/)*[^.]+)$ /$1.php [L]

চার্জ সম্পন্ন হয়ে গেলে অটোমেটিক কথা বলে জাগিয়ে দেবে আপনার মোবাইল

এটি একটি ফ্রি সফট্ওয়ার। এটি মুলত আপনাকে আপনার ইলেকট্রিসিটির (বিদ্যুৎ) সাশ্রয় করার জন্য তৈরী করা হয়েছে। যখনি আপনার মোবাইলের চার্জ সম্পন্ন হয়ে যাবে তখনই সফট্ওয়ারটি আপনা-আপনিই একটা কন্ঠস্বরের মাধ্যমে আপনাকে জাগিয়ে দেবে এবং চার্জার আনপ্লাগ করতে বলবে। কি খুব সুন্দর না??
তাহলে নিচের লিংকটি থেকে ডাউনলোড করে নিন।
http://www.mediafire.com/?u6ebmrudd9c23ij


এই সফট্ওয়ারটি নোকিয়ার ‍s60v3 ও s60v5 – এর সবগুলো মোবাইল ছাড়াও নিম্নবর্ণিত সেটগুলোতে সাপোর্ট করবে ‍ঃ
Nokia : 3250 XM, 5230, 5233, 5320 XM, 5500, 5530, 5700XM, 5800XM, 6110Nav, 6120c, 6120s, 6122c, 6210Nav, 6220Nav, 6650F, 6124, 6290, E50, E51, E60, E61, E61i, E62, E63, E65, E66, E70, E71, E90, N71, N73, N75, N76, N77, N78, N79, N80, N81, N82, N85, N86, N91, N92, N93, N93i, N95, N96, N97, X6, X3, C6 ইত্যাদি।
Sumsung : I458, I450, I408, I400, I520, I550, I558, I560, I586, i7110, I8510, G818E, G810, L780, L788, L878E, innov8
Sony Ericsson : G702, M608c, P1c, P1i, P5i, P990, W950, W958c, W960, G900
Motorola : Z8, Z10

কম্পিউটার কেন Hang করে এবং এর থেকে বাঁচার উপায়

কম্পিউটার কেন Hang করে এবং এর থেকে বাঁচার উপায়
Hang শব্দটি আমরা যারা কম্পিউটার চালাই তাদের কাছে অতি পরিচিত। আমরা পিসি ব্যবহার করতে গিয়ে অনেকেই এই সমস্যায় পড়ি। আজকে আমরা জেনে নিব কিভাবে এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায়। তবে তার আগে আমরা জেনে নেই কি কারনে পিসি hang করে।
পিসি hang করার কারনঃ
বিভিন্ন কারনে পিসি hang করতে পারে। তারমধ্যে উল্লেখযোগ্য কারন গুলো হলঃ
পিসির প্রসেসর ভালো না হলে পিসি hang করতে পারে। আপনার প্রসেসর এর কাজ করার সামর্থ্য থেকে বেশী কাজ করতে গেলে পিসি hang করে।
* পিসির র‍্যাম এর পরিমান কম হলে এক সাথে বেশী কাজ করতে গেলে পিসি hang করবে।
* পিসির hard disk এ সমস্যা থাকলে পিসি hang হবে।
* Windows এর কোন সমস্যা থাকলে পিসি hang করে।
* পিসিতে ভাইরাসের আক্রমনের কারনে পিসি hang করে।
* র‍্যাম , প্রসেসর দুর্বল হলে যদি এক সাথে অনেক সফট চালু করা হয় তাহলে পিসি hang করে।
* অনেক সময় Anti virus পিসিকে hang করে ফেলে। Low config. পিসিতে kaspersky এর মত অধিক পরিমান মেমোরি খাওয়া anti virus চালালে পিসি hang করে।
এছাড়াও আরো অনেক কারনে পিসি hang করতে পারে। এবার আসুন কিভাবে এর হাত থেকে বাঁচা যাবে।
* Go To Run or press windows key + R
* Type “regedit”
* HKEY_CURRENT_USER > Control panel > Desktop > Auto end task/Active wnd track timeout(win 7) option এ ডাবল click করুন।
* এখন Value data হিসেবে ০ পরিবর্তন করে ১ করে ok দিয়ে বের হয়ে আসুন।
সেভেনে সাধারনত এই সমস্যাটি কম হয়। আর আপনার পিসি config যদি ভালো থাকে তাহলে তো আর চিন্তা নেই।
* আপনি আপনার প্রসেসর ও র‍্যাম আপডেট করে ফেলুন। পিসি hang আর হবে না।
* পিসিতে ভাইরাস আছে কিনা তা চেক করুন।
* Hard disk checkup করুন কোন bad sector আছে কিনা।
* Windows এর সমস্যা থাকলে windows repair করুন এভাবে – Go to CMD> type “sfc/scannow
windows এর disk চাইলে disk দিয়ে দেবেন। কাজ না হলে os reinstall করে ফেলুন।
আর CTRL + ALT + DEL একসাথে চেপে task manager open করে যে সফটটি hang করেছে তা বন্ধ করতে পারেন। অথবা process এ গিয়ে explorar এ click করে end process দিয়ে দিলে ওই সফটটি বন্ধ হয়ে যাবে। explorar পুনরায় চালু করতে File > New task> browse> c drive(windows drive) > windows> explorar.exe টি open করে দিলেই আবার চালু হয়ে যাবে।

উইন্ডোজ এক্স.পির মিসিং ফাইল সমস্যার সমাধান।

অনেক সময় ভাইরাস এর কারণে অথবা আমরা নিজেরাই রেজেষ্ট্রি এন্ট্রিতে না বুঝে অনেক কিছু পরিবতর্ন করে ফেলি। এর জন্য পরবর্তীতে পিসি চালু করতে নিচের পর্দার মতো ম্যাসেজ আসে।
windows kayuagung উইন্ডোজ এক্স.পির মিসিং ফাইল সমস্যার সমাধান।

এটা দেখা গেলেই যে কেউ আপনাকে বলবে যে উইন্ডোজ আবার রি-ইন্সটল দিতে। এতে যেমন সময় লাগবে তেমনি আপনার মাই ডকুমেন্ট এ সংরক্ষিত ফাইল গুলোও ফরম্যাট হয়ে যাবে।


এমন সমস্যা হলে উইন্ডোজ রি-ইন্সটল না দিয়ে নিচের পদ্ধতি অনুসরণ করতে পারেন:

১। উইন্ডোজ এক্স.পি. সিডিটি পিসিতে বুট করুন। (অরিজিনাল সিডি থাকলে ভাল)
xp install 1 উইন্ডোজ এক্স.পির মিসিং ফাইল সমস্যার সমাধান।
২। ওয়েলকাম টু সেটআপ পর্দাটি আসবে। সেখান থেকে R বাটনটি চেপে রিকোভার কনসোল টি চালু করুন।
Untitled 11 উইন্ডোজ এক্স.পির মিসিং ফাইল সমস্যার সমাধান।
৩। আপনার যেই ড্রাইভ এ এক্স.পি ইন্সটল করা আছে সেটি নির্বাচন করুন। (সাধারণত সি: ড্রাইভ)

৪। এরপর যদি লগ-ইন পাসওর্য়াড বা বুট সেক্টর পাসওর্য়াড দিয়ে থাকেন তবে সেটি দিয়ে এন্টার দিন।

৫। একটি কমান্ড প্রোমোট আসবে “c:\windows>”

৬। এখন কমান্ড প্রোমোট এ নিচের কমান্ড গুলো অনুসরণ করুণ:
c:\windows>cd \system32\config\ > press Enter
c:\windows\system32\config>del system press Enter
c:\windows\system32\config>del software press Enter
c:\windows\system32\config>del sam press Enter
c:\windows\system32\config>del security press Enter
c:\windows\system32\config>del default press Enter
c:\windows\system32\config>cd .. press Enter
c:\windows\system32>cd .. press Enter
c:\windows>cd repair press Enter
c:\windows\repair> copy system c:\windows\system32\config press Enter
c:\windows\repair> copy software c:\windows\system32\config press Enter
c:\windows\repair> copy sam c:\windows\system32\config press Enter
c:\windows\repair> copy security c:\windows\system32\config press Enter
c:\windows\repair> copy default c:\windows\system32\config press Enter
c:\windows\repair>EXIT press Enter

৭। উপরের বোল্ড দেওয়া প্রেস এন্টার বলতে আপনাকে এর আগের কমান্ড লিখে এন্টার চাপতে বলা হয়েছে। এখানে কমান্ড প্রোমোটে প্রেস এন্টার কথাটি লিখতে হবে নাহ।

৮। এরপর নিজে নিজেই পিসিটি রিস্টার্ট নিবে এবং এই সমস্যার সমাধান হয়ে যাবে।
Windows XP splash screen উইন্ডোজ এক্স.পির মিসিং ফাইল সমস্যার সমাধান।

রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .

নিচের ছবিটি লক্ষ্য করুন:
right click menu রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .

এটি আমার পিসির রাইট ক্লিক মেনু। এখানে কপি টু ফোল্ডার .. .   এবং মুভ টু ফোল্ডার . . . .  নামে দুটি এক্সটা অপশন রয়েছে। আপনার চাইলে সহজেই এটি আপনার পিসিতেও একটিভ করতে পারবেন।

যা যা করতে হবে:
*****Be sure to back up the Registry file before you begin.***********


১। র্স্টাট মেনু থেকে রান অপশনটিতে ক্লিক করুন।
119 রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .
২।এরপর লিখুন regedit এন্টার দিন।
217 রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .
৩। রেজেস্ট্রি এডিটর আসবে।
311 রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .
৪। সেখান থেকে নিচের কমান্ড গুলো অনুসরণ করুণ:

HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers
410 রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .
58 রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .

৫। এখন ContextMenuHandlers ফোল্ডারে রাইট বাটন এ ক্লিক করে নতুন কী যোগ করুন।
66 রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .
৬। কি টির নাম দিন কপি টু।
75 রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .
৭। এখন  কপি টু ফোল্ডারটি সিলেক্ট থাকা অবস’ায় ডান দিকের ডিফল্ট মেনুতে ডাবল ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স আসবে।
83 রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .
৮। এখন ভেল্যু ডাটা অপশনে নিচের কোড টি কপি-পেস্ট করে ওকে দিন।

{C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13}

১০। এখন আবার আরেকটি কি যোগ করুন । নাম দিন মুভ টু। এরপর ডিফল্ট বক্সে ডাবল ক্লিক করে ডাটা ভেল্যুতে নিচের কোড টি কপি পেস্ট করুন।

{C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13}


১১। এখন রেজেষ্ট্রি এন্ট্রি বক্সটি বন্ধ করুন। একবার পিসি রির্ষ্টাট দিন।

এর পর আপনার রাইট বাটনে কপি – টু এবং মুভ – টু অপশনটি আসবে। 

অপরাধী শনাক্ত করবে হেলমেট!

এবার হেলমেটের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের নতুন ওয়েবসাইট-লেস কোম্পানি ‘ভেরিটাস সায়েন্টিফিক’ সম্প্রতি এমন এক হেলমেট তৈরি করেছে। এর নাম দেওয়া হয়েছে ‘মাইন্ড রিডিং হেলমেট’।
হেলমেটটি দেখতে ঠিক মোটরসাইকেল আরোহীর হেলমেটের মতোই। হেলমেটটির ভেতরে থাকবে মেটাল ব্রাশ সেন্সর। এই সেন্সরের মাধ্যমে হেলমেট পরে থাকা ব্যক্তির সামনে বিভিন্ন ছবি দেখানো হবে। হেলমেটের সেন্সরগুলো ইলেকট্রো এনসেফালোগ্রামের (ইইজি) মাধ্যমে মস্তিষ্ক থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। মজার ব্যাপার হলো, এই তথ্য সংগ্রহের পরই তা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া যাবে ব্যক্তিটি সত্যিই অপরাধী কি না!
ভেরিটাস সায়েন্টিফিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক এলবট বলেন, ভবিষ্যতে এই মাইন্ড রিডিং হেলমেট কোনো গ্রামে আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশ করবে কি না, তা জানাতে সক্ষম হবে এবং গ্রামবাসী খুব সহজেই দ্রুত পদক্ষেপ নিতে পারবে। তবে এটাও ঠিক যে এই প্রযুক্তির ফলে অপরাধীরা আগে থেকেই সতর্ক হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন এলবট। তাঁর মতে, ব্রেইন ওয়েভ মনিটর করে অপরাধ করার আগেই অপরাধীকে শনাক্ত করাই হচ্ছে এই হেলমেট তৈরির প্রধান উদ্দেশ্য। এলবট আরও বলেন, শুধু সরকারের কাছে এই যন্ত্রটি থাকলে তা হবে সত্যিই বিপজ্জনক।

পিসি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে ঠিক সময়ে

আপনি ইচ্ছে করলে সহজেই আপনার পিসি নির্ধারিত সময়ে বন্ধ (শাটডাউন) করে দিতে পারেন। এ জন্য সফটওয়্যারটি ইনস্টল করে ব্যবহার করার সময় কত মিনিট পর আপনার পিসি বন্ধ করতে চান, সেটা ঠিক করে দিতে হবে। চাইলে কাজটি ম্যানুয়ালিও করা যায়। এরপর Apply-এ ক্লিক করে দিলেই হবে। কাজটি করা যাবে অটো শাটডাউন নামক সফটওয়্যার দিয়ে। এ ছাড়া, নির্দিষ্ট তারিখ ও সময় দিয়েও কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা সম্ভব। সফটওয়্যারটি ইনস্টলের পর আপনার উইন্ডোজের নিচে যেখানে ঘড়ির সময় দেখা যায়, তার বাঁ পাশে একটি আইকন দেখতে পাবেন। আইকনটিতে ক্লিক করলে সফটওয়্যারটি চালু হবে। ৯০২ কিলোবাইটের সফটওয়্যারটি নামানো যাবে http://goo.gl/uUiUQ ঠিকানা থেকে।